অন্যান্যবাংলাদেশ

কয়লার ব্যবহার বন্ধের দাবিতে গণ সমাবেশ ও পদযাত্রা

‘কয়লা প্রকল্প বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি ধ্বংস করবে! কয়লা ব্যবহার বন্ধ কর, সৌরশক্তি স্থাপন কর, এসডিজি বাস্তবায়ন কর!’ এই দাবিতে এক গণ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনগুলো।

শুক্রবার সকালে রাজধানীর শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্টিত এ সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

সারাবিশ্বে গ্যাস নিঃসরণ বন্ধ, সকল ক্ষেত্রে ন্যায় পরায়ণতা নিশ্চিত, স্বচ্চ সুসাশন নিশ্চিত, জলাশয় নদী ও ভুমি পরিবেশ পুনরুদ্ধার এবং সম্পদহানি ও ধ্বংশের ক্ষতিপুরণ আদায় করা অবিলম্বে নিশ্চিত করতে অতিসত্বর সরকারের কার্যকরী পদক্ষেপ কামনা করেন তারা।

বাপার সাধারণ সম্পাদক, সাপাক এর আঞ্চলিক সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত গণসমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট সভাপতি অধ্যাপক ডাক্তার এম আবু সাঈদ, বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, বাপার নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ আরো অনেকে।

শাহরিয়ার রাজ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button