অন্যান্যবাংলাদেশ

সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে ‘বুলবুল’

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

আবহাওয়াবিদেরা বলছেন, শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। বাংলাদেশের উপকূলীয় এলাকায় দুপুর থেকে ঝড়ো হাওয়া অব্যাহত হতে পারে।

১০ নম্বর সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হচ্ছে-ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।

৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে- উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সাগরে বুলবুলের বেগ আরও বেশি। দুপুর ১২টায় মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিমি, কক্সবাজার উপকূল থেকে ৪৭০ কিমি, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

রোববার পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বুলবুল দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে হয়ে যাবে। এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।

উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button