
||বাংলা টিভি অনলাইন||
এবার ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলি আদালতে মামলাটি করা হয়।
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি মামলাটি করেন।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোজিনা খাতুন মামলাটি আমলে নিয়ে বিকালে আদেশ দেবেন বলে জানা গেছে।
মামলা দায়েরের পর বাদী মনিরা সুলতানা মনি বলেন, টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন নারী বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
এদিকে রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে তোলা হয়েছে।
সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে। এ ছাড়া ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা ও কুড়িগ্রামে মামলা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



