
||বাংলা টিভি অনলাইন||
সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন মন্তব্যের ঘটনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থেকে ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে।
সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



