
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই অসন্তোষ ব্যক্ত করেন।
এ মামলার তদন্ত সম্পর্কে জানাতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শফিকুল আলম হাইকোর্টে হাজির হলে আদালত হতাশা ব্যক্ত করেন। হাইকোর্ট বলেন, ৮ বছরেও তদন্তের কোনো অগ্রগতি নেই।
ফলে মামলা বাতিল চেয়ে আসামি তানভীরের মামলা কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তবে তদন্ত কর্মকর্তা হাইকোর্টকে জানিয়েছেন, আমেরিকায় পাঠানো ডিএনএ টেস্ট পাওয়ার পর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের বিষয়ে অগ্রগতি হবে।



