বিশ্ববাংলা
যুক্তরাজ্যে নিজ ঘরে নিহত এক বাংলাদেশি

যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসী এলাকায় নিজ ঘরের পাশ থেকে রাজু মিয়া নামে এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে কার্ডিফ পুলিশ। স্থানীয় সময় রোরবার এই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় সময় শনিবার সকালে রাজুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। পরে, রোববার সকালে নিজ ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে, এখনো মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তার পরিবার ব্রিটেনে স্থায়ী বাসিন্দা হয়।



