
বিএনপি নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপিতে যোগ দেয়ার অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় রাজনৈতিক ভাবে দেউলিয়া আওয়ামী লীগ সরকারের অঙ্গ ও স্বৈরাচারী সরকারের মহাসচিব নুর হোসেন কে নিয়ে যে কটূক্তি করেছে তাঁর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন মির্জা ফখরুল।
বিএনপিতে কোন দলীয় কোন্দল নেই এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলছে। আগামীতে এই আন্দোলন আরও বেগবান হবে বলেও জানান বিএনপি’র মহাসচিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ।
আরমান কায়সার, বাংলা টিভি



