দেশবাংলা

গোপালগঞ্জে ট্রলি চাপায় নিহত-১

গোপালগঞ্জে ট্রলি চাপায় মোল্লা মনিরুজ্জান মুন্নু (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্নু মোল্লা শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের চাঁন মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, সকালে হাঁটতে বের হন মুন্নু মোল্লা। এ সময় শহরের লঞ্চঘাট এলাকায় একটি ইটের ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রলি ও ট্রলি চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ

সংশ্লিষ্ট খবর

Back to top button