বিশ্ববাংলা

জেদ্দায় শেষ হলো ‘সপ্তম ফুডেক্স সৌদি ফেস্টিভ্যাল’

সৌদি আরবের জেদ্দায় শেষ হলো চারদিনব্যাপী ‘সপ্তম ফুডেক্স সৌদি ফেস্টিভ্যাল-২০১৯’। গত ১১ নভেম্বর ফেস্টিভ্যালের উদ্বোধন করেন, প্রিন্স ফাহাদ বিন মুকরিন বিন আব্দুল আজিজ আল সৌদ।

জেদ্দা চেম্বার এলাকায় অনুষ্ঠিত, বিশ্বের বাছাইকৃত ২০টি খাদ্য উৎপাদনকারী দেশের অংশগ্রহণে ফেস্টিভ্যালে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবির) নেতৃত্বে, বাংলাদেশের ৫টি কোম্পানি অংশ নেয়।

গত বৃহস্পতিবার ফেস্টিভ্যালের শেষ দিনে রিয়াদ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ’র পক্ষ থেকে, অংশ নেয়া পাঁচ কোম্পানির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইকনোমিক মিনিস্টার আবুল হাসান।

সৌদি নাগরিকসহ অন্যানদের মাঝে দেশীয় পণ্য সস্পর্কে শতভাগ ধারণা দিতে পেরে, অচিরেই সুফল পাবার আশাবাদ ব্যক্ত করেন, ফেস্টিভ্যালে অংশ নেয়া বাংলাদেশি কোম্পানীর প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button