গ্রীসে কেমন আছে বাংলাদেশিরা

ইউরোপের অন্যতম একটি দেশ গ্রীস। দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এর মধ্যে অধিকাংশ প্রবাসীই ব্যবসার সাথে জড়িত। ব্যবসা করে লাভবান হওয়ায় সন্তুষ্টি জানিয়ে, বাংলাদেশ দূতাবাস এগিয়ে এলে ব্যবসা আরো ভাল হবে বলে জানান তারা।
বেশিরভাগ ঐতিহাসিকগণ, প্রাচীন গ্রীসকে আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তিভুমি বলে স্বীকার করেন। আধুনিক পৃথিবীর ভাষা, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, দর্শন, শিল্পকলা এবং স্থাপত্যের উপর গ্রিক প্রাচীন যুগের প্রভাব অপরিসীম।
ইউরোপের এই সৌন্দর্যমন্ডিত দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এর মধ্যে অধিকাংশ প্রবাসীই ব্যবসার সাথে জড়িত। রাজধানী এথেন্সের প্রায় ৩০ থেকে ৩৫ রেস্টেুরেন্ট রয়েছে, বাংলাদেশিদের মালিকানাধীন।
এসব হোটেলে, বাংলাদেশি বিভিন্ন ধরনের খাবার পাশাপাশি জেবা মিনি মার্কেটে দেশীয় সব ধরনের শাকসবজি পাওয়া যায়। বাংলাদেশ দূতাবাস এগিয়ে এলে ব্যবসা আরো ভাল হবে বলে জানান, এই প্রবাসী ব্যবসায়ী।
ব্যবসা ভাল হওয়ায়, রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারায় আনন্দিত গ্রীস প্রবাসী বাংলাদেশিরা।
মিজানুর রহমান, বাংলা টিভি



