
মাদক সন্ত্রাস ও দুর্নীতি একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত পরিদর্শক ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
এ সময় দেশের সীমানার সুরক্ষা করা হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও জানান তিনি।
এতে, দুর্নীতির সাথে মাদকের সম্পর্ক আছে উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, সমাজ থেকে নানা অপরাধ দূর করতে হলে সামাজিক সংগঠনগুলোকে এক হয়ে কাজ করতে হবে। ক্লাবসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও মাদক পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের সীমানা সুরক্ষার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকান্ডের ওপর নজর রাখা হয়েছে বলেও জানান তিনি।
আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য মাদক নির্মূলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান দুদুক চেয়ারম্যান।
আরমান কায়সার, বাংলা টিভি



