বিশ্ববাংলা
সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরছে ১৪৪

লেবাননে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের মধ্যে, যারা সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে দুতাবাসে নাম নিবন্ধন করেছিলেন, তাদের প্রথম ফ্লাইট আগামী ২৬ ও ২৭ নভেম্বর। গত শুক্রবার দূতাবাসে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রথম ধাপে দেশে ফিরে আসবে ১৪৪জন। তাদেরকে আগামী ২৬ ও ২৭ নভেম্বর কাতার এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে দেশে পাঠানো হবে।
ফিরে আসার জন্য দূতাবাসে স্বশরীরে উপস্থিত হয়ে, বিমানের টিকিট সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে। যেসকল বাংলাদেশি টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হবেন, পরবর্তীতে তাদের ব্যাপারে কোনো দায়-দায়িত্ব নেবে না বলেও জানিয়েছে দূতাবাস।



