অন্যান্যবাংলাদেশ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান এক হাজারের পরে

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে। তালিকাটিতে ৯২টি দেশের ১৪০০ বিশ্ববিদ্যালয়কে অন্তুর্ভুক্ত করা হয়েছে। সেখানে বাংলাদেশের শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ই এ তালিকায় স্থান পেয়েছে। ভারতের ৩৬ আর পাকিস্তানের ৭ বিশ্ববিদ্যালয়।

লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সামযয়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলো নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

তালিকায় শীর্ষে আছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনলজি।তৃতীয় অবস্থানে আছে আরেকটি ব্রিটিশ প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যাস্ব্রিজ।

তালিকায় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে চীনের ৭০টি প্রতিষ্ঠান। মালয়েশিয়ার ১০টি, ইন্দোনেশিয়ার একটি এবং সিঙ্গাপুরের দুইটি বিশ্ববিদ্যালয়ও তালিকায় এক হাজারের মধ্যে রয়েছে। সৌদি আরবের সাতটি, ইরানের ২৪টি, তুরস্কের ৩৬টি বিশ্ববিদ্যালয়ও আছে।

টাইমস হায়ার জানায়, জরিপে বিবেচনা করা হয় শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপাত, ছাত্র ও ছাত্রীদের অনুপাত এবং বিদেশি শিক্ষার্থীদের অবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রতিষ্ঠানের বিস্তৃতি এবং পরিচালনা পরিষদ ও ফ্যাকাল্টির পরিকল্পনা বাস্তবায়নকে এ র‌্যাঙ্কিংয়ের সূচক হিসাবে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button