
২০০১-২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে এ পর্যন্ত ৩১৩ জন মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জনের মৃত্যু ঘটেছে এবং চলতি বছরে আক্রান্ত হয়েছেন আটজন, তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন।
সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মিরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। তবে ফুটানো খেজুরের রস নিরাপদ। কাঁচা খেজুরের রস বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস থাকার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া রসের হাড়ি নিরাপদ রাখার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে আইইডিসিআর-এর বিশেষজ্ঞ ড. এসএম আলমগীর হোসেন, ডা. মনজুর হোসেন খান ও ডা. শারমিন সুলতানা শীতকালীন অন্যান্য ভাইরাস ও কমন কোল্ড ডিজিজ নিয়ে ব্রিফ করেন।



