
বায়ুমণ্ডলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউজ গ্যাসের মাত্রা আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির হার গত দশকে রেকর্ড পরিমাণ গড় বৃদ্ধির চেয়ে বেশি। মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মত অন্যান্য গ্রিনহাউজ গ্যাসও গড় বৃদ্ধির মাত্রার চেয়ে বেশি বেড়েছে।
গবেষকরা বলেছেন, ২০১৮ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব দাঁড়িয়েছে ৪০৭ দশমিক ৮ পিপিএম, ২০১৭ সালে যা ছিল ৪০৫ দশমিক ৫ পিপিএম। ১৯৯০ সালের চেয়ে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস ৪১ শতাংশ বেড়েছে।
গত কয়েক বছরের মধ্যে ২০১৫-১৬ সালে গ্রিনহাউজ গ্যাসের মাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। এ বছর তা আবার রেকর্ড ছাড়িয়ে বেড়েছে।
শুদ্রক, বাংলা টিভি



