হোসনা আক্তার এখন পুলিশ হেফাজতে

ভিডিও বার্তার মাধ্যমে বাচার আকুতি জানানো, হোসনা আক্তারকে সৌদি আরবের নাজরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী হোসনা আক্তার এখন সৌদি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে পাঠানোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানা গেছে।
এক চিঠির মাধ্যমে শ্রম উইং বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানান, সোমবার হোসনা আক্তারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আসে। এরপর সৌদিতে সংশ্লিষ্ট দূতাবাসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
ওই নারীর পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস।
প্রসঙ্গত, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া পঞ্চগড়ের সুমি আক্তার গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। সম্প্রতি তাকে উদ্ধার করে দেশে ফেরত এনেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।



