দেশবাংলা

১ ডিসেম্বর থেকে পেট্রোল পাম্পে ধর্মঘট

তেলের কমিশন বৃদ্ধি ও ট্যাংকলরিতে পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত দিনে সরকারের দেয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আগামী পয়লা ডিসেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার জ্বালানী তেল ডিপো সমূহ থেকে উত্তোলন, পরিবহণ ও বিপনণ থেকে বিরত থাকবে বলেও ঘোষণা্ দেন তারা।

এতে বক্তব্য রাখেন, পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি,রাজশাহী বিভাগ ও কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন, রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এম ,এ মোমিন দুলালসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button