
বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গেল রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেয়ার চেষ্টা করছেন।
আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। এসময় আশপাশে প্রবাসী যাত্রীরা এর প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
এতে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।



