
৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯০৫ জনকে নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন, এবং স্বাস্থ্য ক্যাডারে ১৪০ জন এবং টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জনকে নিয়োগ দেয়া হবে।
আগামী বছরের মার্চ মাসে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শুদ্রক, বাংলা টিভি



