আন্তর্জাতিকএশিয়া
হামলার আশঙ্কায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি

হুড়োহুড়ি কিংবা ক্রেতাদের হামলা থেকে বাঁচতে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন বিহারের সরকারি কর্মীরা। ভারতের পশ্চিমবঙ্গের মতো বিহারেও পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা।
পরিস্থিতি সামাল দিতে বাজারে নেমেছেন সরকারি কর্মকর্তারা। বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতিজনকে দুই কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ।
এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বেশ কয়েক জায়গায় পদপৃষ্টে র ঘটনাও ঘটেছে। এমনকি পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোড়া ও পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে।
সেকথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে আসেন তারা। এভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছে।



