আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
তুরস্ক সীমান্তে ৩ হাজার ৪৬৭ অবৈধ অভিবাসী আটক

অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে, তুরস্ক সীমান্ত থেকে ৩ হাজার ৪৬৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে বাংলাদেশিসহ অন্তত ২০টি দেশের নাগরিক রয়েছে।
তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘আনাদুলু এজেন্সি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়ান, কঙ্গো, ইরাকি ও আফগান নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিককে আটক করা হয়েছে সে তথ্য উল্লেখ করেননি সংবাদ সংস্থাটি।
আনাদুলু এজেন্সির তথ্য মতে, আটকদের মধ্যে এক হাজার ২৬৯ জনকে তুরস্কের গ্রিস ও বুলগেরিয়া সীমান্তবর্তী এড্রিন প্রদেশ থেকে আটক করা হয়। এদিকে, এভালিক এলাকা থেকে আটককৃত ১৪৩ জনের মধ্যে ৫০ আফগান শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।



