দেশবাংলা
ময়মনসিংহ ও বরগুনা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

নানা আয়োজনে ময়মনসিংহ ও বরগুনা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘জাগো বিশ্ব, জাগো প্রতিবন্ধি, এগিয়ে এসো দরদীরা’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার আফাজ মন্ডল প্রতিবন্ধি টেকনিক্যাল একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ,প্রতিষ্ঠানটির সভাপতি ফকির এ মতিনসহ অন্যরা।এসময় প্রতিবন্ধিনের সেবায় উচ্চবিত্তদের সহযোগিতা চান।
বরগুনার তালতলী উপজেলায় ৭০জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন মিলনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



