‘আমার বাংলা’ কোম্পানীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে

টঙ্গীতে একটি মাল্টিমিডিয়া কোম্পানীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগিদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
গাজীপুর মহানগরের টঙ্গী টি এন্ড টি এলাকায় ‘আমার বাংলা’ নামের একটি মাল্টিপারপাস কোম্পানীর বিরুদ্ধে গ্রাহকদের টাকা, জমি আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে।
গ্রাহকরা বলছেন, তাদের লাখ লাখ টাকা ও অফিসের তালা ভেঙ্গ কাগজপত্র নিয়ে গা ঢাকা দিয়েছে ওই কোম্পানীর কর্মকতারা। এতে উক্ত মাল্টিপারপাস কোম্পানীর কয়েকশ গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশ্বাস করে সর্বস্ব হারিয়েছেন অনেকে।
গ্রাহকের জমি বন্ধক অগ্রীম চেক রেখে উক্ত কোম্পানী থেকে টাকা নিয়ে টাকা পরিশোধ করার পরও জমি এবং চেক ফেরত না দিয়ে উল্টো ওই গ্রাহককে চেক জালিয়াতি সহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করছে প্রতিষ্ঠানটির পরিচালক শমমের আলী টোকন ও ওমর ফারুক গংরা।
উক্ত কেম্পানীর অন্যান্য পরিচালকদের লাখ লাখ টাকার শেয়ারের টাকা নিয়ে উধাও হয়েছে তারা। এর প্রতিবাদে বুধবার সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত ঢাকা সিলেট সড়কের টিএন্ডটি এলাকায় বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ করে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী কয়েকশ নারী পুরুষ।
মোঃ তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



