বিশ্ববাংলা
আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে নিউজার্সি আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে, প্রথম বাংলাদেশি হিসেবে পদোন্নতি পেলেন আরমান কায়সার। স্থানীয় সময় সোমবার আটলান্টিক সিটির কনভেনশন সেন্টারে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শপথ গ্রহন হয়।
এতে, আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউন্টির প্রসিকিউটর ডেমন টাইনার, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরি হোয়াইট ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিউনিটির ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
১৯৯৮ সালে স্বপরিবারে দেশটিতে পাড়ি জমানোর পর, ২০১২ সালে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন আরমান কায়সার।
বর্তমানে তিনি নিউজার্সির এবসিকন শহরে বসবাস করছেন। আরমান কায়সারের বাড়ি, চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। তার পিতার নাম কাজী নুরুল করিম।



