বিশ্ববাংলা

১৭ শতাংশ অভিবাসী শ্রমিক ওমান ত্যাগ করেছে

আন্তর্জাতিক বাজারে তেলের মন্দা ভাব ও বিভিন্ন সেক্টরে ওমানীকরণের ফলে, বিগত এক বছরে ১৭ শতাংশ অভিবাসী শ্রমিক দেশটি ত্যাগ করে নিজ দেশে চলে গেছেন। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের বিশ্লেষণে এ তথ্য উঠে  এসেছে।

দেশটির দেয়া তথ্য মতে, ২০১৮ সালের ডিসেম্বরে ওমানে সব মিলিয়ে অভিবাসীর সংখ্যা ছিল ২১ লাখ ৯৭৫ জন, আর ২০১৯ সালের ডিসেম্বরে এসে এর পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার ১৯৪ জনে।

সে হিসেব অনুযায়ী দেখা গেছে, গত এক বছরে ৭০ হাজার ৭৮১ জন বিদেশি ওমান ছেড়ে চলে গেছেন। যা দেশটিতে গত দুই বছরে নির্মাণ খাতে কর্মরত মোট অভিবাসী শ্রমিকের ১৭ শতাংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button