বিশ্ববাংলা
জেদ্দায় ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে কনস্যুলেটের মিডিয়া সেন্টারে প্রবাসীদের সাথে আলোচনা সভা করেছে কনসাল জেনারেল জেদ্দা।
আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব জানান, সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, রিয়াদ দুতাবাস ইকোনোমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, কাউন্সিলর মুজিবুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান ও সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলুল কবির।
এতে, প্রথম সচিব কামরুজ্জামান ভুঁইয়া, প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, কার্যালয় প্রধান মোস্তফা জামিলসহ কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী ও জেদ্দায় বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।



