অন্যান্যবাংলাদেশ

প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত, নতুন তালিকা ২৬ মার্চ

সদ্য প্রকাশিত বিতর্কিত রাজাকারের তালিকা অবশেষে স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নতুন তালিকা আগামী ২৬ মার্চ দেওয়া হবে। বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসে। এতে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে, এই তালিকা সংশোধন করে নতুন করে প্রকাশের নির্দেশনা দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button