আন্তর্জাতিক
ওবামা-ক্লিনটনের বাসায় পার্সেল বোমা

||বাংলা টিভি অনলাইন||
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটন এবং সিএনএন’র অফিসে পাঠানো পার্সেল থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা দফতর এক বিবৃতিতে জানায়, মার্কিন সাবেক রাজনৈতিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ঠিকানায় পাঠানো পার্সেল পরীক্ষা করে বোমা পাওয়া যায়। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর আগেই সনাক্ত করায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রশাসন জানায়, পার্সেলে মোড়ানো একটি খামের মধ্যে সাদা বিস্ফোরক পাউডার পাওয়া গেছে। এ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাটিভি/প্রিন্স



