আ’লীগের সভাপতিমণ্ডলিতে নতুন ৩ মুখ

শনিবার ২১তম জাতীয় কাউন্সিলে ঘোষণা করা আওয়ামী লীগের নতুন কমিটিতে জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও শাজাহান খানকে সভাপতিমণ্ডলির নতুন সদস্য করা হয়েছে।
কাউন্সিলের ২য় দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এছাড়া, যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল আলম হানিফ ও দীপু মনি বহাল। এদিন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ, এস এম কামাল ও মীর্জা আজম।
আওয়ামী লীগের আজকের কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। সংশোধিত গঠনতন্ত্রে ৪১ থেকে বাড়িয়ে ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ করা হয়েছে।



