বিশ্ববাংলা

ভারতীয় ভিসা প্রাপ্তিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ

বাংলাদেশ রেকর্ড গড়েছে ভারতীয় ভিসা প্রাপ্তিতে। চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এ তথ্য দেন তিনি।
এসময় তিনি ৩ জন বাংলাদেশি মুক্তিযোদ্ধার হাতে ভারতীয় ভিসা তুলে দেন। এক বছরে এর আগে এত ভিসা কখনোই ইস্যু করা হয়নি, তাই এ বছরকে স্মরনীয় করে রাখতেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভিসা সেন্টার।
ভারতীয় হাইকমিশনার এসময় বলেন, এর আগে এত ভিসা কখনোই ইস্যু করা হয়নি। প্রতিবছর বাংলাদেশিরা বিভিন্ন কারনে ভারতে যান। বাংলাদেশে মোট ১৫ টি ভিসা সেন্টার খোলা হয়েছে।  এর সুফল পাচ্ছেন তারা। মুক্তিযোদ্ধাদের ৫ বছরব্যাপী ভিসা দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button