সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত এলাকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আত্মসমর্পণকারী দস্যুদের এক লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি। তৃণমূল পর্যায়েও মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। মানুষের জীবনের দিন বদল হয়েছে। তাই যে উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি সেগুলো যেন আগামী দিনে এসে শেষ করতে পারি, সেই সহযোগিতা দেশবাসীর কাছে চাই।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন প্রকল্প বা কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাটিভি/এসএম/এবি



