লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

করোনার মরণ ছোবেলে আজ সারা বিশ্ব কুপোকাত। বাংলাদেশেও লেগেছে এই মহামারির ছোয়া। ব্যাবসা বাণিজ্য, অফিস আদালত, অফিস দোকান পাট শপিংমলসহ যে কোন ধরনের পরিবহন আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের বেশির ভাগ র্জেলায় ঘোষণা করা হয়েছে লক ডাউন। সেই সাথে অসহায় মানুষগুলো হয়ে পড়েছে আরো বেশি অসহায়। এখন তাদের দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা আর নেই।ঠিক এই দুঃসময়ে তাদের পাশে দাড়িয়েছে লায়ন্স ক্লাব।
সম্প্রতি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন লায়ন্স ক্লাবের জেলা গভর্ণর মো.মোবারক হোসাইন । পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল মুড়ি তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী । প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় গরীব দুখী মানুষের পাশে লায়ন্স ক্লাব দাড়াতে পেরে গর্বিত । বিশেষ অতিথি খোরশেদ আলম বলেন লায়ন্স ক্লাব সবসময় দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে ছিল এবং দেশের এই দুঃসময় যতদিন থাকবে ততদিন লায়ন্স ক্লাব এসব অসহায় মানুষের পাশে থাকবে
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



