খেলাধুলাফুটবল

এবার এএফসি কাপ শুরুর তোড়জোড়

করোনার স্তব্ধতা ভেঙ্গে আবারো মাঠে ফিরেছে ফুটবল। এবার এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) কাপ শুরুর তোড়জোড় শুরু হয়ে গেছে।

এর মধ্যেই ঘোষণা হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের স্থগিত হওয়া ম্যাচগুলোর প্রস্তাবিত সময়। আগামী অক্টোবর ও নভেম্বর এই দুই মাসেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি ম্যাচ।

৮ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ভেন্যু সিলেট। ১৩ অক্টোবর বাংলাদেশকে আবার নামতে হবে কাতারের মাঠে। ভারতের বিপক্ষে হোম ম্যাচটি হবে ১২ নভেম্বর । ১৭ নভেম্বর আরেকটি হোম এবং গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলোর তারিখ। চার দলের গ্রুপে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে আছে সবার নিচে। ভারতের মাটিতে অনুষ্ঠিত ম্যাচের ড্র  থেকেই সেই পয়েন্ট। হোমে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম জয়ের স্বপ্ন দেখছিল জেমি ডে’র দল।

২৬ মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় সেই ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া হয় সিলেটে। কিন্তু করোনার কারণে সেই খেলাসহ পরের সবগুলো ম্যাচই স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button