চাপ দিয়ে নয় আলোচনায় সমাধান

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট যে দাবি জানিয়েছেন আমরা তার দুই-তিনটি মেনে নিয়েছি।
তিনি বলেন ,চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না।
যুক্তিসঙ্গত কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা আলোচনা করে সমাধান করতে হবে। আর তা হতে হবে সংবিধান অনুযায়ী।
আজ সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিয়ের সময় তিনি এসব কথা বলেন।
আলোচনার ‘ওয়ার্নিং এ স্পিস’-এ আমরা কোনো কোনো বিষয়ে ঐক্যমত হতে পারি তা
প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার করা হয়েছে। আমরাও বলেছি, এই এই বিষয়ে দাবি মানতে আমাদের কোনো আপত্তি নেই।
কিছু কিছু বিষয় আছে, তা নির্বাচন কমিশনের বিষয়। যেমন বিদেশি পর্যবেক্ষক।
এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে সরকার কোনো বাধা দেবে না।
তিনি বলেন,আরেকটা আছে লেভেল প্লেয়িং ফিল্ড। সেটাতো আমরা বলেছি।
আমরা কোনো মন্ত্রী সরকারি কোনো সুযোগ-সুবিধা নেব না। এমনকি মন্ত্রীরা ফ্লাগ ইউজ করবে না।
তবে নিরাপত্তার বিষয়টি ব্যতিক্রম। কারণ একজন মন্ত্রীর নিরাপত্তার বিষয় থাকে।
সেটা থাকবে। এটা প্রধানমন্ত্রীর সঙ্গেও থাকবে। কারণ মন্ত্রীরা ফ্লাগ নিয়ে গেলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না।
প্রধানমন্ত্রী কী কী সুবিধা নেবেন- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, তিনি নিজেও বলেছেন আমি ফ্লাগ নিয়ে এলাকায় যাব না। তবে দলীয় পতাকা নিয়ে যাবেন উনি।
নির্বাচনকালীন বাকি বিষয়গুলো ৮ তারিখে শিডিউল ঘোষণার পর পরিষ্কার হবে। তবে এর বাইরে সংবিধান বহির্ভূত কোনো দাবি তারা করবে না বলে আমি মনে করি।
সংবিধানের বাইরে কোনো দাবি মেনে নেওয়ার সুযোগ এই মুহূর্তে নেই, যোগ করে কাদের।
বাংলাটিভি/এসএম/এবি



