
সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট বসবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর দুই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানগুলোতে এবারও বসবে কোরবানির পশুর হাট। তবে গাবতলীর স্থায়ী পশুর হাটসহ সবকটি হাটে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে টিম থাকবে বলেও এসময় জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে এবার কোরবানির পশুর হাট বসা নিয়ে দ্বিধা ছিল। তবে শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণে ১৪টি এবং উত্তরে ১০টি হাট বসানোর পরিকল্পনা নেয়া হয়। যে সংখ্যা গত বছরের প্রায় সমান।



