অন্যান্যবাংলাদেশ

তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণ, নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণে আরো অনেকে আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ওই বিস্ফোরণ ঘটেছে গ্যাস লিকেজ থেকে। টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। আগুন নেভাতে দমকল কর্মীদের লেগেছে কয়েক ঘণ্টা।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই নারী। ইরানের বার্তা সংস্থা ইসনায় দেওয়া উদ্ধৃতিতে তেহরান দমকলের মুখপাত্র জালাল মালেকি জানান, অনেকে ক্লিনিকের উপরের তলাগুলোতে ছিলেন, তাদের কেউ কেউ অস্ত্রপচারের কক্ষেও অবস্থান করছিলেন। উত্তাপ ও ঘন ধোঁয়ার কারণে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button