অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

করোনার প্রভাবে হুমকির মুখে পড়েছে মানিকগঞ্জের তাঁতশিল্প

 

সাটুরিয়া উপজেলার সাভার এলাকার তাঁত কারখানার বস্ত্র দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়।প্রতিবছর বিভিন্ন উৎসবে মহাজনের কাছ থেকে দাদন পান তাঁতীরা।তবে এ মৌসুমে করোনার প্রভাবে মহাজনের দাদন না পাওয়ায় অর্থ সংকটে রয়েছেন তারা।

করোনার প্রভাবে গত মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাওয়ায়, হুমকিতে রয়েছে তাঁতশিল্প। জেলায় এ শিল্পের সাথে জড়িত প্রায় পাঁচ শতাধিক পরিবার বেকার হয়ে পড়েছেন। মূলত দুটি ঈদ ও বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র ব্যবসা করেন তাতশিল্পের সাথে জড়িতরা। এবার স্বাধীনতা দিবস,পহেলা বৈশাখ ও গেল ঈদে ব্যবসা করতে না পারায় লোকসানে পড়েছেন তারা।পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন তাঁতশিল্পের কারিগর ও ব্যবসায়ীরা।

তাঁতীদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।তাঁতশিল্পকে বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সকলের।

বাংলাটিভি/দেশবাংলা

সংশ্লিষ্ট খবর

Back to top button