মিয়ানমারের পাথরের খনিতে ভূমিধসে অন্তত ১২৬ শ্রমিক নিহত হয়েছে

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি পাথরের খনিতে ভূমিধসে অন্তত ১২৬ শ্রমিক নিহত হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছে আরো ২ শতাধিক শ্রমিক। কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে বৃষ্পতিবার এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে ফায়ার সার্ভিসসহ অন্য উদ্ধারকর্মীরা।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও, কাজ করতে কর্মস্থলে যোগ দেন মিয়ানমারের জেড পাথরের খনিতে কাজ করা শ্রমিকরা। কিন্তু আচমকা ভূমিধসে প্রানহাণির শিকার হন অন্তত শতাধিক পাথর শ্রমিক। এখনো নিখোজ আছেন অনেকে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মিয়ানমারের কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে এসব এলাকায় যেকোনো ধসের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে, বুধবার সতর্কতাও জারি করা হয়েছিল। তবে, সেটি তোয়াক্কা না করায় এত প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে ওই খনি এলাকা ধসে পড়েছে। এখন পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। কাচিনের হাপাকান্ত এলাকায় এর আগেও একাধিবার বড় দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে গত বছর মারা যান একশো শ্রমিক এবং ২০১৫ সালে এক দুর্ঘটনায় ৯০ জন মানুষ প্রাণ হারান। পরবর্তীতেও, ঐ এলাকায় পাথর খনি শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বাংরাটিভি/শহীদ



