বিশ্ববাংলা

জার্মানিতে কাজে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

জার্মানীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাজে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনার প্রভাবে জার্মানীতে এরইমধ্যে কাজ হারিয়েছেন প্রায় ২৯ লাখ মানুষ।

দেশটিতেবসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অর্থনৈতিক দুরাবস্থার পাশাপাশি বেকারত্বের শিকার হয়েছেন। বর্তমানে জার্মানীসহ ইউরোপে করোনাভাইরাস পরিস্থিতির উন্নয়ন অব্যাহত আছে। অনেকের ধারনা, গ্রীষ্মকাল আসার ফলে করোনা ভাইরাস কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

এছাড়া রেস্টুরেন্ট, হোটেলসহ পর্যটন খাতে কর্মরত প্রবাসী ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। ক্ষতিগ্রস্ত ব্যাবসাকে আবার চাঙ্গা করার চেষ্টা করছেন তারা। সবকিছু ঠিক থাকলে শীগগিরই ব্যাবসায়িক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে তারা ঘুরে দাড়াবেন, এমনটাই প্রত্যাশা জার্মানীতে বসবাসরত প্রবাসীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button