
দেশে, একদিনে আরো ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৩৯ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৩৯১জন।
অন্যদিকে, নতুন সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। মোট সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪২৩ জনের। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারাবিশ্বে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৩৪০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৬৮৯ জন। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৭৫ লাখ ৮৮ হাজার ৫১০ জন।



