বিশ্ববাংলা

বাহরাইনে প্রবেশে যাত্রীকে নিজ খরচে করোনা টেস্ট করাতে হবে

বাহরাইনে প্রবেশ করার সময় বিমানবন্দরে সকল যাত্রীকে নিজ খরচে করোনা ভাইরাস টেস্ট করাতে হবে। বাহরাইনের স্বাস্থ্য  মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জুলাই থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ফ্লাইটের প্রত্যেক যাত্রীর কাছ থেকে করোনা ভাইরাস পরীক্ষা বাবদ ৩০ দিনার করে রাখা হবে। এসময় যাদের শরীরে কোভিড ১৯ ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হবে, তাদেরকে বাহরাইন সরকারের খরচে চিকিৎসা দেয়া হবে।

যাদের টেস্ট রেজাল্ট নেগেটিভ আসবে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে আবারও ৩০ দিনার পরিশোধ করে আরেকবার করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করতে হবে।

এছাড়া প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর ত্যাগের আগে অবশ্যই তাদের স্মার্টফোনে বিওয়্যার নামক অ্যাপ ইনস্টল করতে হবে।

সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button