বিশ্ববাংলা

মালয়েশিয়ায় গাছ লাগানোর অপরাধে বাংলাদেশিকে জরিমানা

মালয়েশিয়ায় বন বিভাগের অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় গাছ লাগানোর অপরাধে মো: ফারুক নামে এক বাংলাদেশিকে জরিমানা করেছে দেশটির আদালত।

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যাণ্ডসের সুনগাই কিয়াল ফরেস্ট রিজার্ভে বিনা অনুমতিতে ১,৮০০ মরিচ গাছের চারা লাগানোর অপরাধে ফারুককে স্থানীয় মুদ্রায় ৮ হাজার রিংগিট জরিমানা করা হয়েছে। গত ১০ জুলাই দেশটির রাউব দায়রা আদালতে বিচারক আহমদ ফয়জাদ ইয়াহিয়া তাকে জরিমানা করেন।

জরিমানা দিতে ব্যার্থ হলে তাকে ৮ মাসের জেল খাটতে হবে। এ মামলাটি পরিচালনা করেছেন দেশটির পাহাং রাজ্য বনায়ন বিভাগের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফিদাতুল কামারুলানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button