বিশ্ববাংলা

টেনেরিফ দ্বীপে ২ দিনব্যাপী কনস্যুলার সেবা

স্পেনের টেনেরিফ দ্বীপে ২ দিনব্যাপী অস্থায়ী কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। গত শনিবার ও রোববার দূতাবাসের উদ্যোগে  দেশটির দক্ষিণ টেনেরিফ দ্বীপে অবস্থানরত প্রবাসীদেরকে দিনব্যাপী বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেয়া হয়।

এসময় স্পেনে জন্ম নেয়া নতুন শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ সহ অন্যান্য  সেবা দেয়া হয়। এসব সেবা নিতে দ্বীপটিতে অবস্থানরত প্রবাসীদেরকে স্থানীয় সুন্নাহ  মসজিদ সংলগ্ন একটি হলরুমে আসতে বলা হলে, দূর দূরান্ত থেকে প্রবাসীরা সেবা নিতে আসেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রিদ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মোতাসিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আমির হোসেন, টেনেরিফ দ্বীপের কমিউনিটি নেতা জাকির হোসেন ও সাঈদ আহমেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button