আওয়ামী লীগরাজনীতি

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয় জরুরি: কাদের

করোনার সংক্রমণ রোধ ও অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সুসমন্বয় করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, করোনার নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের ফলে অনেক অসহায় ও দরিদ্র মানুষ লক্ষণ দেখা দিলেও পরীক্ষা করতে আসছেন না বলে অভিযোগ রয়েছে।

এছাড়া করোনার নমুনা পরীক্ষা কম হওয়ার এটিও অন্যতম কারণ বলে জানা গেছে। এ বিষয়েও করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

কাদের আরও বলেন, করোনা পরীক্ষার ভুয়া সনদ একদিকে দেশের মানুষের উদ্বেগ বাড়িয়েছে অন্যদিকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button