আওয়ামী লীগরাজনীতি

বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত কৃষি মন্ত্রণালয়

কৃষিতে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক। শনিবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তা’ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে দেয়ায় বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এসময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিকে কেন্দ্র করেই দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আগামী আমন ও রবি মৌসুমে অধিক ফসল উৎপাদনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে করে এদেশে খাদ্যের কোন ঘাটতি না হয়। খাদ্যের অভাবে একটি মানুষকেও যাতে অভুক্ত না থাকতে হয়। এ লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button