অন্যান্যবাংলাদেশ

রিজেন্টের নথিপত্র দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

করোনা চিকিৎসায় বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তিনামাসহ অন্যান্য নথিপত্র দুর্নীতি দমন কমিশন, দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্ততর৷

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল ইসলাম দুদকের উপপরিচালক ও রিজেন্ট দুর্নীতির অনুসন্ধান কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর কাছে নথিপত্র জমা দেন৷

এর আগে রোববার দুপুরে আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি দল স্বাস্থ্য অধিদপ্তরে যান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সাথে ২ ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে যান।

এদিকে, মাস্ক ও পিপিই কেনাকাটায় দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারের তিন কর্মকর্তাকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button