বিশ্ববাংলা
নিউইয়র্কে ফাহিম সালেহ’র দাফন সম্পন্ন

নিউইয়র্কের ম্যানহাটনে খুন হওয়া বাংলাদেশি বংশোদ্ভুত নাগরিক ফাহিম সালেহ’র মরদেহ দাফন করা হয়েছে। রোববার আপষ্টেটের উইন্ডসর শহরের নূর মুসলিম সেমেট্রিতে তার নামাজে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
জানাজায় ফাহিমের পিতা সালাহউদ্দিন আহমেদ, দুই বোন এবং আত্মীয় স্বজন সহ অর্ধ শতাধিক মুসল্লী অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশে রাইড শেয়ারিং ‘পাঠাও’র অন্যতম সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ গত ১৩ জুলাই নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে তার নিজ অ্যাপার্টমেন্টে খুন হন। পরদিন তার খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
চাঞ্চল্যকর ফাহিম সালেহ হত্যাকান্ড নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তো বটেই এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে আর এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিউইয়র্ক পুলিশ ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল কে আটক করেছে।



