বিশ্ববাংলা
ফ্রান্সে ২ আফ্রিকানের হাতে বাংলাদেশি খুন

ফ্রান্সে ২ আফ্রিকান মিলে জালাল নামে এক বাংলাদেশি তরুণকে খুন করেছে। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারীসের পার্শবর্তী এলাকা সেরজিতে এ ঘটনা ঘটে। জালালকে হত্যা করে প্যান্টের বেল্ট দিয়ে খাটের সাথে বেধে রাখা হয়।
পুলিশ জানায়, জালাল ২ জন আফ্রিকান ও ১ জন বাংলাদেশি রুমমেটের সাথে একটি ঘরে থাকতেন। সম্প্রতি তিনি একটি দাশি মোবাইল ফোন কিনেছিলেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, জালালের ৭০০ ইউরো দামের ঐ মোবাইল ফোনটি কেড়ে নেয়ার জন্যই তার ২ জন আফ্রিকান রুমমেট যৌথভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
জালালের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার লাশটি ময়নাতদন্তের জন্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে, নিহত জালালের ৩ জন রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ।



