চট্টগ্রাম সমুদ্রবন্দরে নোঙর করেছে ভারতীয় পন্যবাহী জাহাজ

ট্রানশিপমেন্টের আওতায়, প্রথমবারের মতো চট্টগ্রাম সমুদ্রবন্দরে নোঙর করেছে ভারতীয় পন্যবাহী জাহাজ। কলকাতা বন্দর থেকে ‘এমভি সেঁজুতি’ নামের ঐ জাহাজে আনা পন্য চট্টগ্রাম বন্দরে খালাস হয়ে, পরে সড়কপথে যাবে ভারতের ত্রিপুরা ও আসামে।
এক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ, ৭ ধরনের মাশুল আদায় করবে প্রতিটি কন্টেইনার থেকে। এর বাইরেও মাশুল পাবে বন্দর ও সড়ক বিভাগ। ট্রানজিট কিংবা ট্রানশিপমেন্টের পণ্য পরিবহনের জন্য ইতোপূর্বে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ভারত থেকে চারটি ট্রানজিট পণ্যবাহী কনটেইনার নিয়ে ‘এমভি সেঁজুত’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর থেকে রওয়ানা হয়েছিলো জাহাজটি। এর মাধ্যমে চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের পন্য ট্রান্সশিপমেন্ট চালু হলো।



