আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের বিপরীতে, সিচুয়ান প্রদেশে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে ‘যোগ্য জবাব’ দিতে চীন এ সিন্ধান্ত নিয়েছে।
এর আগে, ‘মেধাস্বত্ব’ চুরি করতে চীন সরকার তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে, এমনকি চীন সেনাবাহিনীর বিজ্ঞানীদের গবেষণার নামে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করছে- এ ধরণের অভিযোগ তুলে, গত মঙ্গলবার হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
কনস্যুলেট বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। এর পাল্টা জবাবে, শুক্রবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের আদেশ জারি করলো চীন। বাণিজ্য যুদ্ধ, হংকংয়ে চীনের আধিপত্য, দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারীর মত বিষয় নিয়ে গত কয়েক বছর ধরেই চীন-যুক্তরাষ্ট্র বিরোধ তুঙ্গে।



